ষড়যন্ত্রকারীদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে : উপদেষ্টা আসিফ

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © সংগৃহীত

গার্মেন্টস শিল্পে ষড়যন্ত্র করে উস্কে দেয়া হচ্ছে উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মূলত বহিরাগতরা ষড়যন্ত্র করছে। আমরা তাদের চিহৃত করতে পেরেছি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আসিফ মাহমুদ।

শ্রম উপদেষ্টা আশাপ্রকাশ করে বলেন, পরিস্থিতি দুয়েক দিনের মধ্যে স্বাভাবিক হবে। তবে ষড়যন্ত্রকারীদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। এর আগে গতকাল সোমবার আসিফ মাহমুদ বলেছিলেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো নিয়ে নতুন সরকার কাজ করছে। শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল ন্যায্য দাবি আলোচনা করে পূরণ করা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস ইস্যু নিয়ে বিবৃতি দিল প্রশ…
  • ১৪ অক্টোবর ২০২৬
যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাত
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্ত কমিট…
  • ১৪ অক্টোবর ২০২৬
মা হারা শিশুকে কোলে নিলেন ডিসি, দিলেন আর্থিক সহায়তা ও নতুন …
  • ১৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল …
  • ১৪ অক্টোবর ২০২৬
রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬