ঋণ ১৩০০ কোটি টাকা, দুবাই পালানোর সময় আটক

০২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৫ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM
আটক আনসারুল আলম চৌধুরী

আটক আনসারুল আলম চৌধুরী © সংগৃহীত

১ হাজার ৩০০ কোটি টাকার ঋণ পরিশোধ না করে পালিয়ে দুবাই যাওয়ার সময় আনসারুল আলম চৌধুরী নামে এক ঋণখেলাপিকে আটক করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, আনসারুল আলম চৌধুরী একজন বড় ঋণখেলাপি। সকালে বিএস-৩৪৩ ফ্লাইটযোগে দুবাই যাওয়ার সময় বহির্গমন টার্মিনালে তাকে আটক করা হয়।


তিনি সিভিল এভিয়েশন ও বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রাজনৈতিক সন্দিগ্ধ তালিকাভুক্ত ছিলেন বলে জানান এই কর্মকর্তা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আটক আনসারুল আলম চৌধুরীর ইসলামী ব্যাংক চট্টগ্রামের চাক্তাই শাখা থেকে এক হাজার ৩০০ কোটি টাকার বেশি ঋণ রয়েছে। এসব ব্যাংক ঋণ তিনি পরিশোধ না করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়
  • ০৭ এপ্রিল ২০২৬
জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় জানাল পিএসসি
  • ০৭ এপ্রিল ২০২৬
‘কে উপদেষ্টার সঙ্গে ভোর ৫টা পর্যন্ত মিটিং করেছে, এগুলো জানি’
  • ০৭ এপ্রিল ২০২৬
close