ভ্যানে লাশের স্তূপের ছড়িয়ে পড়া ভিডিওটি আশুলিয়ার

৩১ আগস্ট ২০২৪, ০১:০২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
ভ্যানে লাশের স্তূপের ছড়িয়ে পড়া ভিডিওটি আশুলিয়ার

ভ্যানে লাশের স্তূপের ছড়িয়ে পড়া ভিডিওটি আশুলিয়ার © সংগৃহীত

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভ্যানে লাশের স্তূপের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। লোমহর্ষক এ ভিডিও ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহত কয়েকজন ব্যক্তির। যাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ভ্যানে কয়েকটি মরদেহ স্তূপ করে রাখা হয়েছে। পাশাপাশি আরেকটি মরদেহ ভ্যানে তুলে দিচ্ছে পুলিশ। পরে একটি পোস্টার দিয়ে মরদেহগুলো ঢেকে ফেলা হয়। এ সময় আরও কয়েকজন পুলিশকে আশপাশে হাঁটাহাঁটি করতেও দেখা যায়।

ভিডিওটির বিষয়ে বার্তা সংস্থা এএফপির ফ্যাক্ট চেকার কদরউদ্দিন শিশির জানান, ঘটনাটি গত ৫ আগস্ট আশুলিয়া থানার নিকটবর্তী এলাকায় ঘটেছে। বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদের পাশের গলি দিয়ে ভেতরে ঢুকার পর থানার ভবনের আগের জায়গা এটি।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপ্রথা সংস্কারের দাবিতে গত জুলাই থেকে আন্দোলন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় গত ১৫ জুলাই রাজধানী ঢাকাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। একইসঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে গুলি চালায় পুলিশ।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে গত ৪ আগস্ট ঢাকাসহ সারাদেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে কয়েক শতাধিক নিহতের খবর পাওয়া যায়। এ অবস্থায় গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করে ভারত চলে যান।

শিশুদের সামাজিক মাধ্যমে আসক্তি: মেটা-গুগলকে ৬ মিলিয়ন ডলার জ…
  • ২৮ মার্চ ২০২৬
ভবিষ্যতে ওয়াশিংটন হয়তো ন্যাটোর পাশে নাও থাকতে পারে: ট্রাম্প
  • ২৮ মার্চ ২০২৬
পেট্রোল পাম্পে নিয়োগ দেওয়া ট্যাগ অফিসারের কাজ কি?
  • ২৮ মার্চ ২০২৬
সীতাকুণ্ডে মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪
  • ২৮ মার্চ ২০২৬
পটিয়ায় বাসচাপায় দুমড়ে-মুচড়ে গেল দুটি অটোরিকশা ও একটি ইজিবাইক
  • ২৮ মার্চ ২০২৬
এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে থাকছেন যারা
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence