বাংলাদেশিরা কখনোই অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা হারাননি : তারেক রহমান

২৬ আগস্ট ২০২৪, ০৮:২৫ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুপ্রাচীনকাল থেকেই বাংলাদেশিরা কখনোই ঔদার্য, পারস্পরিক শুভেচ্ছাবোধ ও অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা হারাননি। হিন্দুধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

আরও পড়ুন : গণমাধ্যমের প্রতি যে আহ্বান জানালেন তারেক রহমান

বাণীতে তারেক রহমান বলেন, শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি হিন্দুধর্মাবলম্বী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি তাদের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি। শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এমনি একসময়ে যখন সমাজে অত্যাচারী রাজার ভয়াবহ স্বেচ্ছাতন্ত্র কায়েম ছিল। তিনি সেই অশান্তি ও অন্যায়কে দমন করে পৃথিবীতে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করে সমাজে সদাচারী ও নিরপরাধ মানুষদের শান্তি ও স্বস্তি দান করেছিলেন। শ্রীকৃষ্ণের বাণী ও কৃতকর্ম অনুসরণে অত্যাচারীর বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা থেকে নিপীড়িত মানুষ প্রেরণা লাভ করবে।

আরও পড়ুন : ৫ আগস্টকে রাষ্ট্রীয় উদ্যোগে বিশেষ দিবস ঘোষণার আহ্বান তারেক রহমানের

তিনি বলেন, সুপ্রাচীনকাল থেকেই বাংলাদেশিরা কখনোই ঔদার্য, পারস্পরিক শুভেচ্ছাবোধ ও অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা হারাননি। এখানে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সেই বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। জন্মাষ্টমীর এই শুভদিনে আমি সবার প্রতি আবারও প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬