আন্দোলনকারীদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের সম্পর্ক নেই: ডিজি

২৬ আগস্ট ২০২৪, ০৮:১৭ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
ঘটনার পর আটক হওয়া আনসার সদস্যরা

ঘটনার পর আটক হওয়া আনসার সদস্যরা © সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। রোববার (২৫ আগস্ট) রাতে তিনি গণমাধ্যমকে এসব কথা জানান।

বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার জানিয়ে আনসার ডিজি বলেন, তাদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সজাগ থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আন্দোলনকারী অনেকেই আনসার সদস্য নন। তারা বহিরাগত। আনসারের পোশাক নিয়ে তারা আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্যে।

এর আগে জাতীয়করণের একদফা দাবিতে দুপুর ১২টার পর থেকে সচিবালয়ে সামনে বিক্ষোভ করেন আনসার সদস্যরা। তারা সচিবালয়ের সবগুলো গেট অবরুদ্ধ করে রাখেন। তাই সচিবালয় থেকে কেউ বের হতে কিংবা প্রবেশ করতে পারছিলেন না। সেখানে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখেন আনসার সদস্যরা।

আরো পড়ুন: আনসারদের একাংশ পালালেন, বাকিরা হাত জোর করে চাইলেন ক্ষমা

রোববার রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ফেসবুকে অবরুদ্ধের বিষয়টি জানিয়ে পোস্ট দিলে, শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের অভিমুখে রওয়ানা হন। এরপর শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করে। 

এ সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে কিছুক্ষণের জন্য ছত্রভঙ্গ হয় উভয়পক্ষ। তবে কিছুক্ষণের মধ্যেই ফের সংগঠিত হয়ে শিক্ষার্থীরা আনসারদের ধাওয়া করে। এ সময় আনসার সদস্যরা ইউনিফর্ম খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান। তবে কিছু সদস্য ঘটনাস্থলে থেকে গেলেও তাদেরকে আত্মসমর্পণ করতে দেখা গেছে। সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ অনেকে আহত হয়েছেন।

গুচ্ছের ফল নিয়ে সবশেষ যা জানালেন ভর্তি কমিটির সহসভাপতি
  • ২৮ মার্চ ২০২৬
বেরোবি ছাত্রীর সঙ্গে ‘অন্তরঙ্গ অবস্থায়’ আটক ঢাকা বিশ্ববিদ্…
  • ২৮ মার্চ ২০২৬
বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫
  • ২৮ মার্চ ২০২৬
ইরান থেকে ‘দ্রুতই’ বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স
  • ২৮ মার্চ ২০২৬
সংবিধান সংস্কার ইস্যুতে মাঠে নামছে এনসিপি
  • ২৮ মার্চ ২০২৬
যৌন সুবিধার বিনিময়ে নারী নেত্রীদের এমপি-মন্ত্রী বানানোর অভি…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence