গোলাম দস্তগীর গাজীর গ্রেপ্তারের দিনই গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন

২৬ আগস্ট ২০২৪, ০১:২৭ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন

গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন © সংগৃহীত

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তারই হওয়ার দিনই নারায়ণগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।রোববার (২৫ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই প্রথম দিকে সাত ইউনিট যায়। কিন্তু পরে আগুনের তীব্রতা বাড়লে ইউনিট বাড়িয়ে ১০ করা হয়।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া সিদ্দিক বাজার থেকে টিটিএল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে।

আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, গাজী টায়ার ফ্যাক্টরিতে যেটা হয়েছে সেটা সহিংসতার আগুন।

ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি
  • ১২ এপ্রিল ২০২৬
হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
close