এবার সচিবালয়ে ঢুকে পড়েছেন আন্দোলনরত আনসার সদস্যরা

২৫ আগস্ট ২০২৪, ০৫:০৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
সচিবালয়ে ঢুকে পড়েছেন আন্দোলনরত আনসার সদস্যরা

সচিবালয়ে ঢুকে পড়েছেন আন্দোলনরত আনসার সদস্যরা © সংগৃহীত

এইচএসসি পরীক্ষার্থীদের পর এবার সচিবালয়ে ঢুকে পড়েছেন আন্দোলনরত আনসারদের একাংশ। আজ রবিবার (২৫ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটের দিকে তারা বিদ্যুৎ ভবনের দিকের ‌সচিবালয়ে তিন নম্বর গেট দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন। পরে তাদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন।

এর আগে, চাকরি জাতীয়করণের দাবিতে দুপুর ১২টার পর থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। অর্ধশতাধিক আনসার ঢুকে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয়। পরে শতাধিক আনসার ভেতরে ঢুকে চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন: স্লোগান দিতে দিতে সচিবালয়ে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা 

এদিকেআনসার সদস্যরা সচিবালার গেটের সামনে বিক্ষোভ মিছিল এবং অবস্থান নেওয়ার কারণে সচিবালের সবকটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতর থেকে কোন লোক এবং গাড়ি বের হতে পারছেন না ভেতরে ঢুকতেও পারছেন না।

চাকরি জাতীয়করণের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন আনসাররা। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি।

দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী আনসাররা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন খাতের বঞ্চিতরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করে আসছেন। এজন্য বিভিন্ন সময়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ থাকতে হয়েছে।

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬