গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে স্বার্থান্বেষী মহল: প্রধান উপদেষ্টার কার্যালয়

২৫ আগস্ট ২০২৪, ০৩:২৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। এতে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। রবিবার (২৫ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোনো একটি স্বার্থান্বেষী মহল দেশের মূল ধারার গণমাধ্যমগুলোসহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বলা হচ্ছে এসব গণমাধ্যম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে নাই বা সহযোগিতা করে নাই, তাই তাদের সহযোগিতা না করতে। সহযোগিতা করলে অপমান-অপদস্থ, চাকরিচ্যুত করা হবে।

এতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধান উপদেষ্টার কার্যালয়কে জানিয়েছে, এ ধরনের অপপ্রচারমূলক চিঠি বা তালিকা ভুয়া।

তাই এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬