বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর মোবাইল নেটওয়ার্ক নিয়ে যা জানাল বিটিআরসি

২৫ আগস্ট ২০২৪, ০৩:৪১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর মোবাইল টাওয়ার

বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর মোবাইল টাওয়ার © সংগৃহীত

ভয়াবহ বন্যায় ফেনীতে ৯০ শতাংশ মোবাইল নেটওয়ার্কের টাওয়ার কাজ করছে না। বিদ্যুৎ সংযোগ না থাকায় ফলে টেলিযোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই জেলার প্রায় সব এলাকা। এতে উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতা চালাতেও হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত অন্য ১০টি জেলার প্রায় ৭ দশমিক ২ শতাংশ টাওয়ার অচল হয়ে পড়েছে।

আজ রোববার (২৫ আগস্ট) দুপুর পর্যন্ত বন্যাকবলিত অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক পরিস্থিতির হালনাগাদ তথ্যে এ কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি জানিয়েছে, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, খাগড়াছড়ি ও সিলেট জেলার ১৪ হাজার ৫৫১টি টাওয়ারের মধ্যে আজ দুপুর পর্যন্ত ১ হাজার ৩০টি টাওয়ার অচল ছিল। এর মধ্যে ফেনী জেলার ৯০ শতাংশ টাওয়ারই অচল হয়ে গেছে, অর্থাৎ অচল ছিল ২ দশমিক ৫ শতাংশ। এরপর নোয়াখালী জেলার ১১ শতাংশ, খাগড়াছড়ির ১৭ শতাংশ ও কুমিল্লার প্রায় ৪ দশমিক ৭ শতাংশ টাওয়ার অচল।

সেনাবাহিনীর সহায়তায় ক্ষতিগ্রস্ত এলাকায় টাওয়ার সচল করতে সমন্বয়ের কাজ চলছে বলে জানিয়েছে বিটিআরসি। তবে যেসব টাওয়ার এলাকা ডুবে গেছে, পানি নেমে না যাওয়া পর্যন্ত সচল করার কাজ শুরু করা যাচ্ছে না। ফেনী জেলায় ক্ষতিগ্রস্ত টাওয়ার সচল করা কাজ চ্যালেঞ্জিং ও সময়সাপেক্ষ হয়ে পড়েছে। এ ছাড়া সিলেট ও মৌলভীবাজার এলাকায় বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় সেখানে যোগাযোগ স্থাপন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করেছে বিটিআরসি।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence