খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ গেট

২৫ আগস্ট ২০২৪, ০৯:২০ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
কাপ্তাই বাঁধ

কাপ্তাই বাঁধ © ফাইল ছবি

পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট। রোববার (২৫ আগস্ট) সকালে গেটগুলো ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এর আগে পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট ৬ ইঞ্চি করে খুলে দেয়ার কথা জানায় কর্তৃপক্ষ। 

এজন্য ভাটি অঞ্চলে আতঙ্কিত না হতে সতর্ক করা হয়েছে। তবে যেটুকু পানি নির্গমন হবে, তাতে কর্ণফুলী নদী বা ভাটিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন: ত্রাণ রাখার জায়গা নেই টিএসসিতে, নতুন ভেন্যু শারীরিক শিক্ষাকেন্দ্র

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে। শনিবার বিকেল ৪টা পর্যন্ত হ্রদের পানির উচ্চতা ছিল ১০৭ দশমিক ৬৭ ফুট এমএসএল।

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬