রাষ্ট্রদূতের গাড়িতে হামলা, সাবেক এমপি সাদেক গ্রেপ্তার

২৪ আগস্ট ২০২৪, ০৭:৩৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৯ AM
মার্শা বার্নিকাট ও সাদেক খান

মার্শা বার্নিকাট ও সাদেক খান © ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৮ সালের ৪ আগস্ট রাতে রাজধানীর মোহাম্মদপুরে বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় তার গাড়িবহর লক্ষ্য করে হামলা করা হয়। পরে এ ঘটনায় মামলা হয়।

মার্শা বার্নিকাট ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সাদেক খান মোহাম্মদপুর-আদাবর ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন। ২০২৪ সালের নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাননি।

ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬