নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার লড়াই জারি রাখতে হবে: মাহবুব চৌধুরী

২৪ আগস্ট ২০২৪, ০৭:২৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৯ AM
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। © সৌজন্যে প্রাপ্ত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী-জনতার উপর আওয়ামী স্বৈরশাসকদের গুলি বর্ষণ মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগের সভাপতি এবং সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী। 

শনিবার (২৪ আগস্ট) সিলেট উসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পরিদর্শনকালে তিনি আহতদের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সহায়তা করেন।

আরও পড়ুন: আইন ও নীতিমালা ছাড়াই চলছে বাংলাদেশের ইংরেজি মাধ্যমের শিক্ষা

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক এ কেন্দ্রীয় নেতা বলেন, এ অপরাধের সাথে জড়িতদের বিচার হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে গত ১৫ টি বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার উৎসবের মতো করে গুম, খুন, দুর্নীতি, পাচার আর লুণ্ঠন করে গেছে। তার বিচার করতে হবে।

কোটা কেন্দ্রিক বৈষম্যের অবসান হলেও সামাজিক বৈষম্য এখনও অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশে সেসব বৈষম্যেরও অবসান করতে হবে। গণতন্ত্র, সাম্য, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। নতুন ধারার রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই জারি রাখতে হবে। 

আরও পড়ুন: দেশে ব্যয়বহুল শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি নেতা সোয়েব আহমদ, আহছানুজ্জামান শহিদ, মিছবাউল করিম চৌধুরী, সৈয়দ আখতার আহমদ। 

একই সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক সাংবাদিক এড. আব্দুল মুকিত অপি, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুর রহমান, তৈহিদ আহমদ, সৈয়দা তানিয়া, বদরুল ইসলাম, শিক্ষার্থী মিশকাত, মাহদী, নাবিল, তামজিদ প্রমুখ।

ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬