এখনও মামলা হয়নি সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিকের বিরুদ্ধে

২৪ আগস্ট ২০২৪, ০৩:৫০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৯ AM
এখনও মামলা হয়নি সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিকের বিরুদ্ধে

এখনও মামলা হয়নি সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিকের বিরুদ্ধে © সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে এখনও কোনো মামলা হয়নি। শনিবার (২৪ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।

ওসি বলেন, ‘শনিবার ভোরে সাবেক এই বিচারপতিকে মামলা ছাড়াই সিলেটের কানাইঘাট থানায় হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরপর পুলিশ তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে সময় বিজিবি জানায় মামলা করবে। তখন সব প্রক্রিয়া স্থগিত রাখা হয়। বিজিবি এখনও অভিযোগ নিয়ে থানায় আসেনি। এলে মামলা হিসেবে অভিযোগটি নথিভুক্ত করে সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

এ ব্যাপারে জানতে ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবীর মোবাইল ফোনে শনিবার বেলা ১টা ৫৪ মিনিটে পুনরায় যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

এর আগে শুক্রবার (২৩ আগস্ট) অবৈধভাবে সিলেটের কানাইঘাট (দনা) সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মানিককে আটক করে বিজিবি।

ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬