সব বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন উপদেষ্টারা

২২ আগস্ট ২০২৪, ০৭:২৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০ AM
সব বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন উপদেষ্টারা

সব বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন উপদেষ্টারা © টিডিসি ফটো

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বন্যা-দুর্গতদের দুর্দশা প্রশমনে সহায়তা করতে সব বন্যা- কবলিত এলাকা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (২২ আগস্ট) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার যমুনা কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা। 

সৈয়দা রিজওয়ানা বলেন, বৈঠকে তারা দেশের বন্যা পরিস্থিতি, বন্যা-দুর্গতদের জন্য সরকার কী করতে পারে এবং কীভাবে সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা যায়, বন্যার পেছনের কারণ কী এবং ভবিষ্যতে বন্যা মোকাবেলায় সরকার কী করতে পারে—সেসব বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করেছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে উপদেষ্টারা বন্যা-দুর্গত সব জেলা পরিদর্শন করবেন।

আরও পড়ুন: ভারত না জানিয়ে বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা ‘বিপর্যয়কর’

তিনি বলেন, ত্রাণ কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আজ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ফেনী যাচ্ছেন এবং অধিকাংশ বন্যা কবলিত এলাকায় পৌঁছে ত্রাণ বিতরণে সমন্বয় করবেন। ভারতের উজানে এবং দেশের বন্যাকবলিত এলাকায় উভয় স্থানেই মুষলধারে বৃষ্টি হয়েছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, এ ধরনের আকস্মিক বন্যায় আগাম সতর্কবার্তা পাওয়ার সুযোগ খুঁজতে প্রধান উপদেষ্টা আজ ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক করবেন। বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত উপদেষ্টারা আলোচনা চালিয়ে যাবেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬