আন্দোলনে পুলিশের সন্তান হত্যায় ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

২১ আগস্ট ২০২৪, ১০:৪৮ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM

© সংগৃহীত

যাত্রাবাড়িতে আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ যাওয়া আরেক পুলিশের ছেলে নিহতের ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা করেছে ইমাম হোসেনের পরিবার। ইমাম রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের জ্যেষ্ঠ উপপরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে। 

মামলায় বিবাদী করা হয়েছে যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি জাকির হোসেন, ডিসি ইকবাল হোসেন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম,  এসি তানজিল আহমেদ ও এস আই শাহাদাত আলী।

অভিযোগে বলা হয়, গত ২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনে অন্য সবার সাথে অংশ নেয় ১৯ বছর বয়সী শিক্ষার্থী  ইমাম হোসেন সহ তার বন্ধুরা। ভিডিও ফুটেজে দেখা যায়,  খুব অল্প দূরত্ব থেকে নিরস্ত্র ইমাম হোসেনের উপর গুলি চালায় পুলিশ।  যেখানে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানার ওসি নিজেও।  ইমাম পুলিশের সন্তান বলার পরও রক্ষা পায়নি। 

তাকে টেনে হিচড়ে হাসপাতালে নেয়ার চেষ্টা করে আরেক বন্ধু রাহাত। একটা পর্যায়ে পুলিশ রাহাত কেউ গুলি করে। পরে বন্ধুর মরদেহ রেখেই জীবন রক্ষা করে রাহাত।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬