সাজেকে ডুবে গেল সড়ক, আটকা পড়েছেন শতাধিক পর্যটক

২১ আগস্ট ২০২৪, ০৮:১২ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM
সাজেকে ডুবে গেল সড়ক, আটকা পড়েছেন শতাধিক পর্যটক

সাজেকে ডুবে গেল সড়ক, আটকা পড়েছেন শতাধিক পর্যটক © সংগৃহীত

টানা বর্ষণে পার্বত্য জেলা খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে খাগড়াছড়ি-সাজেক সড়ক ডুবে গিয়ে সাজেকের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে সাজেকে আটকা পড়েছেন প্রায় আড়াই শতাধিক পর্যটক।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি-সাজেক সড়কের দীঘিনালা উপজেলার কবাখালি অংশটি ডুবে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি-সাজেক সড়কের দীঘিনালা উপজেলার কবাখালি অংশের সড়ক ডুবে গিয়ে রাঙামাটির সাজেকসহ বাঘাইছড়ি ও লংগদু উপজেলা সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সাজেক যাতায়াতের একমাত্র সড়কটি ডুবে যাওয়ায় পানি না কমা পর্যন্ত আটকা থাকবেন সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরা।

খাগড়াছড়ি-সাজেক কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা বলেন, গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরের পর থেকে পানি বেড়ে যাওয়ায় সাজেকের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। দুপুরের পর থেকে সাজেক সড়কে কোনো গাড়ি চলাচল করেনি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, সাজেক সড়কের দীঘিনালার কবাখালি অংশের সড়ক ডুবে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে সোমবার (১৯ আগস্ট) ও মঙ্গলবার সাজেকে যারা বেড়াতে এসেছেন তারা মূলত আটকে পড়েছেন। আনুমানিক পর্যটকের সংখ্যা প্রায় আড়াই শতাধিক হবে।

তিনি আরও জানান, ভারী বৃষ্টিপাতে কাচালং নদীর পানি বাড়ায় বাঘাইছড়িতেও বন্যার আশঙ্কা আছে। তবে উপজেলার সব আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬