আন্দোলনে আহতদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সমন্বয়ক সারজিসের

২০ আগস্ট ২০২৪, ০৬:৩২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM
আন্দোলনে আহতদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সমন্বয়ক সারজিসের

আন্দোলনে আহতদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সমন্বয়ক সারজিসের © সংগৃহীত

জাতির এই দুর্যোগপূর্ণ সময়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে এসে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘আস সুন্নাহ ফাউন্ডেশন ইতোমধ্যে ৫ কোটি টাকা দিয়েছে আরও পাঁচ কোটি টাকার ফান্ড কালেকশন বা তার বেশি করার চেষ্টা চলছে। জাতির এই দুর্যোগপূর্ণ সময়ে আমরা বিত্তবানদের প্রতি আহ্বান জানাই তারা যেন এই আহত ভাই–বোনদের পাশে এসে দাঁড়ায়, তা না হলে তারা আর কবে পাশে দাঁড়াবে?’ 

সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘ইতোমধ্যেই একটি স্বাস্থ্য বিষয়ের উপ-কমিটি করা হয়েছে। যে কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে কাজ করবে। আমরা দেখছি আসলে যেই লেভেলের তদারকি করা দরকার এবং সরকারের পক্ষ থেকে যে তদারকি করা দরকার সেখানে একটু মিস ম্যানেজমেন্ট হচ্ছে। আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকেই শিক্ষার্থীদের নাম করে ও সহ–সমন্বয়কের নাম করে এমন একটি পরিবেশ সৃষ্টি করছে যেটি রোগীদের জন্য ইনফেকশন ক্রিয়েট হচ্ছে। আমরা একটি স্বাস্থ্য উপকমিটি করেছি যেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে।’

আহতদের চিকিৎসায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, ‘আপনাদের জানিয়ে রাখি আমরা কোনো টাকা স্পর্শ করি না। যেসব আহত রোগী আছে যারা এগিয়ে আসতে চান আমরা তাদের সরাসরি ওই রোগীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব।’

এ সময় আস সুন্নাহ ফাউন্ডেশনের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬