এটুআই কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি © সংগৃহীত
এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামে কর্মরত পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নামে-বেনামে বিভিন্নভাবে আনীত অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসানকে এ কমিটির সভাপতি করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন: এটুআই প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোঃ শাহীনুর আলম। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।