আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিটের শুনানির দিন ধার্য

২০ আগস্ট ২০২৪, ০৪:০৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আওয়ামী লীগ

আওয়ামী লীগ © ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিতে নিহতদের ‘নির্বিচার হত্যা' উল্লেখ করে সেই দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানির দিন ধার্য করা হয়েছে। আগামী বৃহস্পতিবার রিটটির ওপর শুনানি হবে বলে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন। 

এর আগে সোমবার মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেছেন।

ওই রিটে যে সকল প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে, সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। এছাড়া একই রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চাওয়া হয়েছে। 

সেই সাথে বিদেশে পাচার করা টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সব কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে।

এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিটএবার আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন জায়গায় হত্যা, অপহরণসহ নানা অভিযোগে শেখ হাসিনা ও আওয়ামী লীগে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে।
 

শিবিরকে ‘গুপ্ত' আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের …
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
  • ২২ এপ্রিল ২০২৬
নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল হচ্ছে
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে গাড়ি চাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২২ এপ্রিল ২০২৬
এক পরিবারের সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
  • ২২ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে শিক্ষার্থীকে কুপিয়ে জখম, অভিযুক্তকে ১ বছরের ক…
  • ২২ এপ্রিল ২০২৬