যুবদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

২০ আগস্ট ২০২৪, ০৩:৩৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৩ AM
যুবদল

যুবদল © লোগো

আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরে সংঘটিত গুম-খুনের প্রতিবাদে আগামীকাল ২১ আগস্ট (বুধবার) একদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে যুবদলের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ বছরে হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন-জখম, ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শিশু- ছাত্র-যুবক হত্যা ও জখমের প্রতিবাদে সরাসরি নির্দেশদাতা ‘খুনি হাসিনা’ ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে যুবদল সব জেলা, মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ইতোমধ্যে কর্মসূচি সফলভাবে পালন করার নির্দেশনা দিয়েছেন।
 

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬