‘গুলি করলে একটা মরে, একটা আহত হয়, বাকিরা যায় না!’

১৪ আগস্ট ২০২৪, ১১:৫২ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখাচ্ছেন পুলিস সদস্য

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখাচ্ছেন পুলিস সদস্য © সংগৃহীত

'গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।'

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সদস্য।

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেছে। ভিডিওতে পুলিশ সদস্যের নেমপ্লেটে নাম দেখা গেছে ইকবাল।

৪৩ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা গেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের সামনে ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন।

জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের ৪ তারিখ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়। ভিডিওতে পুলিশ কর্মকর্তার কথা শুনে বোঝা যায়, বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে হতাহতদের একটি ভিডিও আসাদুজ্জামানকে দেখানো হচ্ছে।

ফেনীতে নিজাম হাজারীসহ ৪৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা 
ভিডিও ক্লিপটি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাঁধের পেছন থেকে মোবাইল ফোন থেকে ধারণ করা হয়েছে।

আন্দোলনকারীদের পুলিশ গুলি করেও দমাতে পারছে না বলে জানান পুলিশ কর্মকর্তা ইকবাল। গুলি করার ভিডিও দেখাতে দেখাতে তিনি সাবেক মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, 'গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।'

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকারভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন। গুলি ও নিহতের দৃশ্য দেখে তার চেহারায় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

লঞ্চঘাটে ফের পায়ের পাতা বিচ্ছিন্ন যাত্রীর
  • ২৯ মার্চ ২০২৬
উলাসীর খাল থেকে গৌরিঘোনা—অতীতের প্রেরণায় বর্তমানের উদ্যোগ
  • ২৯ মার্চ ২০২৬
বিরতির পর সংসদ অধিবেশন শুরু, পরিচালনা করছেন ডেপুটি স্পিকার
  • ২৯ মার্চ ২০২৬
ইস্টার্ন ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৬ এপ্রিল
  • ২৯ মার্চ ২০২৬
দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ ‘এ’ দল
  • ২৯ মার্চ ২০২৬
নওগাঁয় মাটির নিচে মিলল রাইফেলের ৩২৫ গুলি, এলাকায় চাঞ্চল্য
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence