নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

নেত্রকোনার দুর্গাপুরে সাবেক সেনাসদস্য ও সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলিফ ফকির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ডিটপুর গ্রামের মহব্বত আলী ফকিরের ছেলে। তিনি সাবেক সেনাসদস্য ছিলেন। পাশাপাশি রূপসী বাংলা অনলাইন নিউজ পোর্টালের প্রতিবেদক হিসেবে কাজ করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, আলিফ ফকির দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের কারণে অনেকের সঙ্গে তার শত্রুতা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির সামনের একটি দোকানে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় হামলাকারীরা।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখের আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় আলিফ ফকিরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, হাতির আক্রমণে নিহত
  • ১৫ নভেম্বর ২০২৬
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকাসহ শীর্ষ দশে আছে যেসব শহর
  • ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950