শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১৪ আগস্ট ২০২৪, ১০:১৮ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM
বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির

বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির © সংগৃহীত

শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ আগস্ট) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি এ কে এম মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘ঢাকা থেকে পুলিশের একটি দল এসে তাকে গ্রেপ্তার করে। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কারণটি তিনি পুরোপুরি নিশ্চিত করতে পারেননি।

গত ১২ আগস্ট শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন মো. জাহাঙ্গীর কবির। শেখ হাসিনা জাহাঙ্গীর কবীরকে বলেন, শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করবেন।’ জবাবে জাহাঙ্গীর বলেন, ‘আপনি ঘাবড়াবেন না, মনোবল হারাবেন না। আমরা শক্ত আছি।’

আরো পড়ুন: রাবির হলে ছাত্রলীগের ব্লকে মিলল অস্ত্র-মদের বোতল

জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমি ঘাবড়াব কেন। আমাদের পুলিশ বাহিনীকে মেরে ঝুলিয়ে রেখেছে, কর্মীদের মেরেছে। দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। যেভাবে আছেন, থাকেন।’ এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬