ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের খাবার দিল ‘ইনশিরাহ ফাউন্ডেশন’

১৩ আগস্ট ২০২৪, ০৬:৫১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM
খাবার বিতরণ

খাবার বিতরণ © সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেছে ইনশিরাহ ফাউন্ডেশন। মঙ্গলবার (১৩ আগস্ট) উল্লাপাড়ার বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্ব পালনকরা ছাত্র-ছাত্রীদের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।

জানা গেছে, সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে ইনশিরাহ ফাউন্ডেশন পরিচালিত হয়। শিক্ষার্থীরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে সামাজিক নানা কাজ করে থাকেন। এর মধ্যে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ অন্যতম। 

ইনশিরাহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ

শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইনশিরাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুবায়ের সাদনান প্রতীক, সভাপতি মেহেদী হাসান স্বপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তাদির রহমান আকাশ, সহ-সভাপতি মো: পলাশ ইসলাম, সহ-সভাপতি নয়ন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রুকাইয়া রফিল উলফা , সাংগঠনিক সম্পাদক মো: রাকিব হাসান, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক মো: রজব আলী, পাঠাগার বিষয়ক সম্পাদক মো: ইসমাইল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মো: আসিফ খান, মাকসুদা আক্তার, মো: শাহিন আলম, লিংকন হোসেন, রাজিন ইসলামসহ আরও অনেকে।

অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬