রংপুরের পুলিশ কমিশনারকে চাকরি থেকে অব্যাহতি

১৩ আগস্ট ২০২৪, ০২:৪৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
রংপুরের পুলিশ কশিনারকে চাকরি থেকে অব্যাহতি

রংপুরের পুলিশ কশিনারকে চাকরি থেকে অব্যাহতি © সংগৃহীত

রংপুরের পুলিশ কমিশনার (ডিআইজি) মো. মনিরুজ্জামানকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। সরকারি চাকরি আইন ২০১৮-এর ৫৭ নম্বর আইনের ৪৫ ধারার বিধান অনুসারে তাকে অবসর দেওয়া হয়। ডিআইজি হিসেবে যোগ দেওয়ার দেড় মাসের মাথায় বাধ্যতামূলক অবসরে গেলেন তিনি।

মঙ্গলবার (১৩ আগস্ট) সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য মো. মনিরুজ্জামান বিপিএম (বার) পিপিএম (বার) পুলিশ কশিনার (ডিআইজি), রংপুর মহানগর পুলিশ, রংপুরকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইনের ৪৫) ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করতে হবে। 

এর আগে গত ২৫ জুন মো. মনিরুজ্জামান রংপুর মেট্রোপলিটন পুলিশের তৃতীয় পুলিশ কমিশনার হিসেবে যোগ দেন। এর আগে তিনি ডিআইজি (অপারেশন্স) হিসেবে জঙ্গিবাদ ও উগ্রপন্থা দমনে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত সংস্থা অ্যান্টিটেররিজম ইউনিটে কর্মরত ছিলেন।

অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬