প্রথমবারের মতো সচিবালয়ের অফিসে অধ্যাপক আসিফ নজরুল

১০ আগস্ট ২০২৪, ১০:৫২ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM
সচিবালয়ে প্রথম দিনের অফিস করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল

সচিবালয়ে প্রথম দিনের অফিস করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের  দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে প্রথম দিনের অফিস করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল। শনিবার (১০ আগস্ট) সকাল ১০টার আগে সচিবালয়ে আসেন তিনি। এ সময় সচিব মো. গোলাম সারওয়ারসহ অন্যান্য কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান।

জানা গেছে, সচিবালয়ের ৪ নম্বর ভবনের ৮ তলার কক্ষে আইন ও বিচার বিভাগের সচিবের সঙ্গে বৈঠকে বসেন আইন উপদেষ্টা। এর আগে তার আসার খবরে সকাল থেকেই আইন মন্ত্রণালয়ে চলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। কক্ষের সামনে নাম ফলকে বসানো হয়েছে উপদেষ্টার নাম। আজ আরও কয়েকজন উপদেষ্টার সচিবালয়ে অফিস করার কথা রয়েছে। 

আরো পড়ুন: সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে অধ্যাপক ড. আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে ১৭ সদস্যের উপদেষ্টার মধ্যে প্রধান উপদেষ্টাসহ ১৪ জন শপথ নেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান।

ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করল ইসরা…
  • ৩১ মার্চ ২০২৬
মার্চের বেতন নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ৩১ মার্চ ২০২৬
ঢাবির পোস্টগ্রাজুয়েট মেডিসিন অনুষদের নতুন ডিন অধ্যাপক সামি …
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু প্রতিনিধির ওপর হামলায় গ্রেপ্তার ১
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি মুক্তিযোদ্ধা, আপনিও জানেন মাননীয় স্পিকার, কিন্তু আওয়াম…
  • ৩১ মার্চ ২০২৬
রামেকে হাসপাতালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, ভর্তি ৯৮
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence