কারফিউ কবে উঠবে, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

২৭ জুলাই ২০২৪, ০৯:৩২ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৬ AM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান © সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কারফিউ শিথিল করা যায় কিনা, সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়া পর্যন্ত কারফিউ নিয়ে সবাইকে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (২৬ জুলাই) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আন্দোলনের নামে হত্যাযজ্ঞ হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ক্ষতির দায় কে নেবে? বিএনপি বলছে, সহিংসতায় তারা নেই। তাহলে কে করেছে? এটা জনগণের প্রশ্ন। এ সময় কোটা আন্দোলনের সমন্বয়কদের আটক বা গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা আন্দোলন নেতারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের নিরাপত্তার জন্যই ডাকা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন: নিরাপত্তার জন্য কোটা আন্দোলনের তিন সমন্বয়ক ডিবি হেফাজতে: স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় গত ১৯ জুলাই রাত থেকে কারফিউ জারি করেছে সরকার। গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার, সোমবার ও মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাহী আদেশে এ ছুটি দেওয়া হয়।

একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় গাঁজাসহ আটক ছাত্রদল নেতাকে বহিষ্কার
  • ১৭ অক্টোবর ২০২৬