৫ ঘণ্টা পর নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল আন্দোলনকারীরা

০৮ জুলাই ২০২৪, ০৮:৫২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৭ AM

© টিডিসি ফটো

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ। কর্মসূচি অনুযায়ী, আগামী বুধবার সারা দেশে সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দ।

তাছাড়া আগামীকাল মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জনসহ অনলাইন অফলাইন গণসংযোগ চলমান থাকবে। আজ সোমবার রাত সাড়ে ৮টায় ঘোষণা দিয়েছেন আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ হোসেন।

তিনি বলেন, আগামীকাল মঙ্গলবারকে রাস্তা ব্লকেডের আওতামুক্ত থাকবে। তবে আগামী বুধবার ৬৪ জেলায় কঠোর কর্মসূচির প্রস্তুতির জন্য মঙ্গলবার সারাদেশের প্রতিনিধি বৈঠিক এবং অনলাইনে-অফলাইনে গণসংযোগ করা হবে। মঙ্গলবার বিকেলে অনলাইন ব্রিফিংয়ে আমরা কর্মসূচি ঘোষণা করবো। তবে ছাত্র ধর্মঘট ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে।

এর আগে, বিকেল ৪টার দিকে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সায়েন্সল্যাব ও শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

পরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে ঢাকা শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল রবিবারও শাহবাগসহ ঢাকার বিভিন্ন মোড় অবরোধ করে শিক্ষার্থীরা।

ঈদ পর্যন্ত উচ্ছেদ না করার আকুতি জবি টিএসসির ২৫ দোকানির
  • ২০ এপ্রিল ২০২৬
সপ্তাহে একদিন হোম অফিস দিল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২০ এপ্রিল ২০২৬
জোট শরিকদের সাথে প্রতারণা করেছে বিএনপি, যে কারণে বললেন সারজ…
  • ২০ এপ্রিল ২০২৬
সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬