আমাদের সবার মধ্যে আলো আছে: দীপু মনি

৩০ জুন ২০২৪, ০৯:৪৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ছবি

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সব বাধা অতিক্রম করে নারীদের এগিয়ে যেতে হবে। আমাদের সবার মধ্যে আলো আছে। আমরা নিজেদের আলো খুঁজে পাই না। শনিবার (২৯ জুন) রাজধানীর এক হোটেলে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ এর ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, জন্ম থেকে নারীদের যেভাবে গড়ে তোলা হয় তা তাদের অনুকূল নয়। নারীরা সমাজ ও পরিবারের নানান বিধিনিষেধের মধ্যে বেড়ে ওঠে। নারীদের নিজেদের মধ্যে যে আলো আছে তা দিয়ে তারা পৃথিবীকে আলোকিত করতে পারে।

‘‘তবে নারীরা যে নিজেরাও আলোকিত হতে পারে তা তাদের বুঝতে দেওয়া হয় না। কেবল কীভাবে শেকল পরানো যায় তা নিয়ে তার চারপাশের লোকজন ব্যস্ত থাকে। এ শেকল ভেঙে নারীকে বের হয়ে আসতে হবে।’’

এ সময় ইনার হুইলের কাজের প্রশংসা করে মন্ত্রী বলেন, এ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সারা বিশ্বে স্বেচ্ছাসেবায় সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। বাংলাদেশেও নারী শিক্ষা, স্বাস্থ্যসহ নারী উন্নয়নের নানান খাতে সংগঠনটি কাজ করছে।

নারীদের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে ডা. দীপু মনি বলেন, নারীদের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তিনি একটি পূর্ণাঙ্গ নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছেন। যার মাধ্যমে নারীর শিক্ষা, স্বাস্থ্য, প্রজননের অধিকার নিশ্চিত করা হয়েছে।

 
‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081