সকালের মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

২৮ জুন ২০২৪, ১১:৩২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৫ PM
ঝড়

ঝড় © সংগৃহীত

দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপিতে বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, এ সময় দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

ভারতে মন্দিরে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১৫
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
  • ১৮ অক্টোবর ২০২৬
সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা কত শতাংশ বেড়েছে, জানালেন প্রধানমন…
  • ১৮ অক্টোবর ২০২৬
গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিকূলতার মধ্যেই টিউশনি করে প্রস্তুতি, শিক্ষার পর কৃষি ক্…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ল্যাপটপগুলো ভাগাভাগি করে খেয়ে ফেললেন’—বিএনপির কেন্দ্রীয় ন…
  • ১৮ অক্টোবর ২০২৬