ভুয়া ‘সৈনিক’ পরিচয়ে একাধিক বিয়ে, শ্বশুর বাড়িতে শিকলবন্দী জামাই

২৪ জুন ২০২৪, ০১:৫৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
শ্বশুর বাড়িতে শিকলবন্দী অবস্থায় শিপন

শ্বশুর বাড়িতে শিকলবন্দী অবস্থায় শিপন © সংগৃহীত

জামালপুরে ভুয়া সৈনিক পরিচয়ে একাধিক বিয়ে করে অবশেষে ধরা পড়েছেন এক যুবক। শিপন নামের এই ব্যক্তি নিজেকে পরিচয় দিতেন সেনাবাহিনীর সৈনিক হিসেবে। এছাড়া তার বিরুদ্ধে বিয়ে করে যৌতুক নেয়ার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে ৩ লাখ টাকা যৌতুক নিয়ে ইসলামপুর উপজেলার বলিদা পাড়া গ্রামের জমির উদ্দিন পাখীর মেয়েকে বিয়ে করেন শিপন। এর ৮ মাস আগে একই উপজেলার সভুকুড়া গ্রামের দেলোয়ারের মেয়েকে বিয়ে করেন তিনি। পরে মেয়ের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা যৌতুক নেন।

শুক্রবার (২১ ‍জুন) ভুয়া সৈনিক পরিচয়ে শিপনের একাধিক বিয়ের খবর দ্বিতীয় স্ত্রীর পরিবার জানতে পারে। পরদিন শনিবার কৌশলে শিপনকে বাড়িতে ডেকে আনা হয়। এরপর তাকে শিকলে বেঁধে রাখা হয়। শিপন দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা গ্রামের মোন্নাফ আলীর ছেলে।

জানা যায়, শিপন ফেসবুকে নিজেকে সেনাবাহিনীর সৈনিক পরিচয় দেন। এছাড়া সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি শেয়ার করেন। এতে সাধারণ মানুষ তাকে সৈনিক হিসেবে বিশ্বাস করেন।

গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা বলেন, এক স্ত্রী তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। আরেক স্ত্রী আমার বাড়িতে আছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে ব্যবস্থা নেয়া হবে।

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬