থানার মধ্যেই এএসআই গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক

২৪ জুন ২০২৪, ০৯:০৯ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
থানার মধ্যেই এএসআই গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক

থানার মধ্যেই এএসআই গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক © সংগৃহীত

ভোলা সদর উপজেলার ইলিশা নৌ-থানায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোকতার মিয়া রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ দাবি করেছে, টেবিলের ওপর রাখা পিস্তল থেকে অসাবধানতাবশত বের হওয়া গুলি তার শরীরে লাগে। রোববার (২৩ জুন) বিকালে গুলিবিদ্ধ মোক্তার হোসেনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে নেয়া হয়।

জানা গেছে, ডিউটির উদ্দেশে বের হওয়ার সময় নিজের নামে ইস্যুকৃত অস্ত্র থেকে অসাবধানতাবশত মিস ফায়ারের ঘটনা ঘটে। এসময় গুলি তার পেটে লাগে। তাৎক্ষণিকভাবে তাকে ভোলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে বরিশালে পাঠান। তার অস্ত্রোপচার করার কথা রয়েছে বলে জানায় পুলিশ সূত্র।

এদিকে এ ঘটনায় এলাকায় নানা আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ বলছেন, ডিউটিতে যেতে অস্ত্র নেওয়ার সময় নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা কাটাকাটির সময় মোক্তার নিজেই শরীরে গুলি করেন। তবে পুলিশ বলছে অস্ত্র পরীক্ষার সময় গুলি বের হয়।

নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন বলেন, মোকতার মিয়া কাপ্তাই লেকে ডিউটিতে যাবে। একজন কনস্টেবল ও সে প্রস্তুতি নিচ্ছিল। টেবিলের ওপর থেকে অস্ত্র নেওয়ার সময় মিসফায়ারে পেটের একদিক থেকে গুলি ঢুকে আরেকদিক থেকে বেরিয়ে যায়। 

তিনি বলেন, এছাড়া অন্য যা শুনছেন তা সঠিক না। আমি দায়িত্ব নিয়ে বলছি ঘটনাটি মিসফায়ার। এখন আহত পুলিশ সদস্য অপারেশন রুমে। আমরা চাইছি সে সুস্থ হয়ে ফিরুক। তারপরে ঘটনা তদন্ত হবে।

 
অবশেষে টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নিল বিসিবি
  • ১৮ অক্টোবর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিশু আইন, ২০১৩ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ১৮ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৮ অক্টোবর ২০২৬
নগদের দুর্গাপূজার কেনাকাটায়  শ্রীলংকা বেড়ানোর সুযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্…
  • ১৮ অক্টোবর ২০২৬
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সারের স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকা…
  • ১৮ অক্টোবর ২০২৬