সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ 

২৩ জুন ২০২৪, ১০:৪৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM

© সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ওই শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।

শপথ গ্রহণ করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম।

শপথ অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, সাতক্ষীরা গ্রাম আদালত পরিচালনা কমিটির মেম্বার মো. আবু সাইদ, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও জাতীয় পার্টি নেতা কায়সারুজ্জামান হিমেল, জাতীয় পার্টি নেতা নূর মোহাম্মদ হোসেন ও জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতিসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

শপথ পরবর্তী নব নির্বাচিত চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফকে ফুলেল শুভেচ্ছা জানান।

 
অবশেষে টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নিল বিসিবি
  • ১৮ অক্টোবর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিশু আইন, ২০১৩ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ১৮ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৮ অক্টোবর ২০২৬
নগদের দুর্গাপূজার কেনাকাটায়  শ্রীলংকা বেড়ানোর সুযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্…
  • ১৮ অক্টোবর ২০২৬
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সারের স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকা…
  • ১৮ অক্টোবর ২০২৬