কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো হচ্ছে দেশীয় ওয়েবসাইটে: পলক

২৩ জুন ২০২৪, ০৫:০৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM

© সংগৃহীত

দেশীয় ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনকে আরও স্মার্ট করতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার শিগগিরই বাড়ানো হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রবিবার (২৩ জুন) দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) আয়োজিত গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট শীর্ষক রিজিওনাল কনসালটেশন সেমিনারে বক্তব্য দেন তিনি।

পলক বলেন, বিগত ১৫ বছরে দেশের ডিজিটাল খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। এক দশকে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩০ মিলিয়ন। তাই দেশীয় ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনকে আরও স্মার্ট করতে শিগগিরই এআই-এর ব্যবহার বাড়ানো হবে।

ইন্টারনেটের দাম কমিয়ে আনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১৫ বছর আগেও এক এমবিপিএস ইন্টারনেটের দাম ছিল এক হাজার ডলার। বর্তমানে প্রতি এমবিপিএসের দাম কমে হয়েছে মাত্র ৬০ টাকা। শুধু শহর নয়, গ্রামেও সর্বত্র ইন্টারনেট সেবা চালু রাখতে ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল ডেলিভারি সার্ভিস চালু করা হয়েছে। এর আওতায় বর্তমানে গ্রামের ১০ মিলিয়ন মানুষ সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। দেশে বর্তমানে নয় হাজারের মতো ডিজিটাল ডেলিভারি সার্ভিস রয়েছে, যা আগামীতে আরও বাড়ানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এক দশকে ৫২ হাজার ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ৯৯৯ থেকে শুরু করে এমন অনেক গুরুত্বপূর্ণ সার্ভিস আইসিটি বিভাগের হাত ধরে যাত্রা শুরু করেছে। প্রতিটি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আইসিটি বিভাগ বাংলাদেশের ডিজিটালাইজেশনের জন্য কাজ করছে।

নিরাপদ ইন্টারনেট সেবার গুরুত্ব উল্লেখ করে পলক বলেন, শিগগিরই পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট চালু করা হবে। এর পাশাপাশি পলিসি মেকিংয়ের ক্ষেত্রে ভার্চুয়াল প্ল্যাটফর্মের বিকাশ নিয়েও আইসিটি বিভাগ কাজ করছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

 
প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে পদ্মায় ডুবে যাওয়া বাসের উদ্ধার কার্যক্র…
  • ২৫ মার্চ ২০২৬
পদ্মায় অর্ধশত যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাসের সন্ধান মিলল পানি…
  • ২৫ মার্চ ২০২৬
সিঙ্গাপুরে মির্জা আব্বাসের সর্বশেষ অবস্থা যা জানা যাচ্ছে
  • ২৫ মার্চ ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের জন্য পুনরায় সুপারিশ চাইল শিক্ষা মন্ত্…
  • ২৫ মার্চ ২০২৬
সিআইডি প্রধান হিসাবে মোসলেহ্ উদ্দিন আহমদের যোগদান
  • ২৫ মার্চ ২০২৬
পরীক্ষার্থীদের যাতায়াতে বাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসহ একগুচ্ছ…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence