৫০ হাজার টাকা পুরস্কারের আশায় জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাজির যুবক

২৩ জুন ২০২৪, ১০:২৮ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
৫০ হাজার টাকা পুরস্কারের আশায় জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাজির যুবক

৫০ হাজার টাকা পুরস্কারের আশায় জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাজির যুবক © সংগৃহীত

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ কয়েকদিন আগে ঘোষণা দেন, সুরক্ষিত পোশাক পরিধান করে কেউ যদি জীবন্ত রাসেলস ভাইপার সাপ ধরে আনতে পারে, তবে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

জীবিত রাসেল ভাইপার সাপ ধরে নিয়ে যেতে পারলে পুরস্কার পাবেন—এ আশায় একটি রাসেলস ভাইপার সাপের বাচ্চা ধরেছেন রেজাউল নামে এক যুবক। এরপর সাপটি নিয়ে তিনি চলে আসেন ফরিদপুর প্রেস ক্লাবে।

শনিবার (২২ জুন) রাতে রেজাউল সাপটি নিয়ে প্রেস ক্লাবে আসেন। রেজাউলের বাড়ি শহরতলীর আলিয়াবাদ ইউনিয়নের কাদেরের বাজার এলাকায়। রেজাউল পেশায় কৃষক তবে মাছ ধরার কাজও করেন।

রেজাউল জানান, দুই দিন আগেও তিনি একটি রাসেলস ভাইপার সাপ মেরেছেন। বিকালে মাছ ধরতে গিয়ে এ সাপটি দেখতে পান। পরে তোয়ালে দিয়ে পেঁচিয়ে সাপটিকে ধরে ফেলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজাউল জানান, স্থানীয়দের কাছে জেনেছেন, জীবিত রাসেল ভাইপার সাপ ধরতে পারলে ফরিদপুরের নেতারা পুরস্কার দেবেন। এ কারণেই মূলত জীবিত সাপটি ধরেছেন তিনি।

অবশেষে টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নিল বিসিবি
  • ১৮ অক্টোবর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিশু আইন, ২০১৩ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ১৮ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৮ অক্টোবর ২০২৬
নগদের দুর্গাপূজার কেনাকাটায়  শ্রীলংকা বেড়ানোর সুযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্…
  • ১৮ অক্টোবর ২০২৬
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সারের স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকা…
  • ১৮ অক্টোবর ২০২৬