যে তারিখ থেকে টানা বৃষ্টির কথা জানাল আবহাওয়া অধিদপ্তর

২২ জুন ২০২৪, ০৯:৫৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM

© সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই-তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে। তবে ২৫ জুনের পর সারা দেশেই ভারী ও টানা বর্ষণের সম্ভাবনা আছে। আজ শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে। এই সময় নদ নদীর পানি একটু কমে যাবে। কিন্তু দেশের উত্তর দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। 

তিনি বলেন, ২৫ তারিখের পর আবার বৃষ্টিপাত বাড়বে। এ সময় ভারী ও টানা বর্ষণের সম্ভাবনা আছে। আর এই বৃষ্টি সারা দেশেই হবে, যা জুলাই মাসের ১-২ তারিখ পর্যন্ত স্থায়ী হতে পারে। ২৭ জুনের পর থেকে ঢাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। 

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, শনিবার সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে ৯৪ মিলিমিটার। ঢাকায় সামান্য বৃষ্টির কথা বলা হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগেও বৃষ্টি হয়েছে সব মিলিয়ে ৬২ মিলিমিটার। রাজশাহী, সিলেট ও ময়মনসিংহে কোনো বৃষ্টি ছিল না। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল নেত্রকোনায় ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র নদের পানির উচ্চতা কমেছে। যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে যমুনা, গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি উচ্চতা কমছে। আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি অব্যাহত থাকতে পারে।

 
‘আওয়ামী আমলের শিক্ষকরাই ছাত্রদের খাতায় লিখে দিতেন, নকল সরবর…
  • ২৭ মার্চ ২০২৬
৮০০ টাকা চুরির অপবাদে দুই শিশুকে মারধর, মুখে সিগারেটের সেঁকা
  • ২৭ মার্চ ২০২৬
টাঙ্গাইলে ট্রেনে কাঁটা পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু 
  • ২৭ মার্চ ২০২৬
ফজরের নামাজ পড়ে ঘুমাতে গিয়ে চিরঘুমে হাবিপ্রবি শিক্ষার্থী
  • ২৭ মার্চ ২০২৬
হোটেলে বিল না দিতে সাইরেনের অপেক্ষায় থাকেন ইসরায়েলিরা
  • ২৭ মার্চ ২০২৬
আইসিটিভিটিআর: কর্মমুখী শিক্ষা বিস্তারে প্রেসিডেন্ট জিয়ার দূ…
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence