কমলাপুরে চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন

২২ জুন ২০২৪, ০৫:১৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
 ট্রেনে আগুন

ট্রেনে আগুন © ফাইল ছবি

কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেনের পাওয়ারকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। শনিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টলা এক্সপ্রেস ট্রেনটির স্পার্কলিং থেকে পাওয়ারকারে (বিদ্যুৎ উৎপাদন রুম) আগুন লাগে। এর অল্প অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কমলাপুর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে, ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে, ফলে কমলাপুর স্টেশনে ছিল প্রচণ্ড ভিড়। আর এ আগুনে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। তবে তারা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

অবশেষে টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নিল বিসিবি
  • ১৮ অক্টোবর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিশু আইন, ২০১৩ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ১৮ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৮ অক্টোবর ২০২৬
নগদের দুর্গাপূজার কেনাকাটায়  শ্রীলংকা বেড়ানোর সুযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্…
  • ১৮ অক্টোবর ২০২৬
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সারের স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকা…
  • ১৮ অক্টোবর ২০২৬