সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে, নিহত ১০

২২ জুন ২০২৪, ০৩:৪১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০০ AM
সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে, নিহত ১০

সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে, নিহত ১০ © সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলায় সেতু ভেঙে খালে পড়েছে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।  

শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত সেতু ভেঙে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বেলা দুইটার দিকে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পাড় হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এসময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে আসলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় লোকজন ও পরবর্তীতে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ১০ জনের মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে আমতলী থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. সাখাওয়াত হোসেন তপু বলেন, হলদিয়া এলাকায় বৌভাতে যাওয়ার সময় একটি সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে যায়। এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।

এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এখনও নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান এই কর্মকর্তা।

 
ট্যাগ: ভারত
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬