এইডস আক্রান্তের খবরে যা বললেন শিল্পী মমতাজ

১০ জুন ২০২৪, ০৭:১৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM

© সংগৃহীত

দেশের জনপ্রিয় ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমের নামে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, এইডসে আক্রান্ত হয়েছেন এই গায়িকা।  বিষয়টি শিল্পীর কানেও গেছে। এটি নিয়ে ভীষণ বিব্রত তিনি। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একাধিক স্টেজ শোতে অংশ নিয়ে শ্রোতাদের মাতিয়েছেন মমতাজ। ফিরেছেন দেশে। আসন্ন কোরবানির ঈদে একগুচ্ছ গান নিয়ে আসছেন ভক্ত-শ্রোতাদের সামনে। মমতাজ জানালেন, এত সব কাজের ভিড়ে তাঁকে সামলাতে হচ্ছে নানা ধরনের মিথ্যাচার।

বাংলা গানের এই শিল্পী বললেন, ‘শুনলাম, আমার নাকি এইডস হয়েছে! বিষয়টি বিব্রতকর। আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি। আর সে কারণেই স্টেজ শো নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে পারছি। ঈদের পরও দেশের বাইরে যাচ্ছি। যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক। যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বলব, এগুলো ভালো না, ভালো পথে থাকেন। আর আমার ভক্তদের বলব, এসব গুজবে কান দেবেন না। সবার দোয়ায় আপনাদের মমতাজ অনেক অনেক ভালো আছে।’

মমতাজ আরও বলেন, ‘ঈদের পর দিন আবার স্টেজ শোতে অংশ নিতে দুবাই যাচ্ছি। গান গাওয়ার পাশাপাশি সেখানের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অংশ নেব। সব শেষ করে চলতি মাসের ২৩-২৪ তারিখে দেশে ফেরার ইচ্ছা আছে।’

 
ট্যাগ: এইডস
গৃহকর্মী পরিচয়ের আড়ালে ‘অজ্ঞান পার্টি’, বৃদ্ধার মৃত্যুর পর …
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
জেলা প্রশাসনের সঙ্গে ঝালকাঠির দুই সংসদ সদস্যের মতবিনিময় সভা
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
‘চাপে পদত্যাগ করিনি, বরং দায়িত্বে থাকতে আমাকে অনুরোধ করা হয়…
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাজ্যে পিএইচডিরত ঢাবি শিক্ষকের মৃত্যু
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
ফাঁকা গুলি ছুড়ে বিকাশ কর্মীর টাকা ছিনতাই
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
২১ নারীসহ জামায়াতের ৮৮ কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬