সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্র নিহত

২২ মে ২০২৪, ০৭:১৭ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM
ইসমাইল হোসেন (১২)

ইসমাইল হোসেন (১২) © সংগৃহীত

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জে এ ঘটনা ঘটে। কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেন।

ইসমাইল হোসেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর মাদরাসা ও এতিমখানার হিফয বিভাগের ছাত্র ছিল। সে উপজেলার মৌতলার পুরাতন বাজারের শাহাজান আলীর ছেলে। শাহজান আলী স্টেশনারির ব্যবসা করেন।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর সাড়ে ১২টায় ফ্যানের সুইস দিতে গিয়ে ইসমাইল বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহাজান আলী জানান, তার ছেলে ইসমাইল হোসেন বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মাদরাসা থেকে বাড়িতে আসে। এরপর বাড়িল সোলারের একটি ফ্যান মেরামতের সময় ফ্যানের চার্জার বিদ্যুতের সকেটের ভেতর দিলে চার্জারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এ সময় তার মা বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন। পরে অচেতন অবস্থায় ইসমাইলকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 
সংসদে জ্বালানি তেল মজুদের তথ্য জানালেন মন্ত্রী, অসৎ ব্যবসায…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতকর্মী সাওদা সুমি মুক্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে শেষ হলো প্রচারণা, ভোটগ্রহণ ৯ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজনীতি নিয়ে বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাকিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগ হত্যা, চার দিন পর মামলা
  • ০৭ এপ্রিল ২০২৬
ছুরিকাঘাতে প্রাণ গেল আম্পায়ারের
  • ০৭ এপ্রিল ২০২৬
close