এবার ভারতে চিকিৎসা করাতে গিয়ে সাবেক এমপির মৃত্যু

২২ মে ২০২৪, ১২:৪২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM
সাবেক এমপি মানু মজুমদার

সাবেক এমপি মানু মজুমদার © সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যু নিয়ে যখন তোলপাড় চলছে, ঠিক তখন ভারতে চিকিৎসা করাতে গিয়ে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদারের মৃত্যুর সংবাদ পাওয়া গেল।

এমপি আনারও চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস। সাবেক এমপির বয়স হয়েছিল ৬৫ বছর।

আরো পড়ুন: ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহের এমপি আজিমের লাশ উদ্ধার

নেত্রকোনা-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছিলেন মমানু মজুমদার। তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। কিশোরগঞ্জ জেলার বাসিন্দা তিনি।

নতুন পে স্কেলের বেতন চলতি মাসেই, ভাতা কবে? 
  • ১৯ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের পর এবার ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমি…
  • ১৯ অক্টোবর ২০২৬
পিইসি-জেএসসি-এসএসসি-এইচএসসির বৃত্তির টাকা পাঠাতে জরুরি নির্…
  • ১৯ অক্টোবর ২০২৬
সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, যুবক আটক
  • ১৯ অক্টোবর ২০২৬
মীনা বাজারে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি, আবেদন ৩১ অক্টোব…
  • ১৯ অক্টোবর ২০২৬
পাবনায় ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত
  • ১৯ অক্টোবর ২০২৬