ঢাবি ক্যাম্পাসে সাবেক এমপি গোলাম মাওলা রনির গাড়িতে হামলা

২১ মে ২০২৪, ০৩:৩২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির গাড়িতে দুর্বৃত্তরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। গাড়িতে হাতুড়ি দিয়ে হামলা করে পালিয়ে যায় তারা। তবে এ ঘটনায় কেউ আহত না হলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। মঙ্গলবার (২১ মে) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ নেতার মাজার এলাকায় এ ঘটনা ঘটে। গোলাম মাওলা রনি বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিজ বাসা থেকে গোলাম মাওলা রনি অফিসের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যাওয়ার সময় তার গাড়ি বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজার এলাকায় পৌঁছালে সেখানে অবস্থান করা কয়েকজন এসে অতর্কিতভাবে গাড়িতে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে।

হামলার প্রসঙ্গে গোলাম মাওলা রনি সংবাদমাধ্যমকে বলেন, আমি বেলা ১১টার দিকে বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-দোয়েল চত্বর হয়ে অফিসে যাচ্ছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের ৩ নেতার মাজার এলাকার পুষ্টি ইন্সটিটিউটের উলটো পাশের ইউটার্নের কাছে গাড়ি পৌঁছালে সেখানে দাঁড়ানো ৩/৪ জন ছেলে হঠাৎ আমার গাড়িতে হামলা করে। তাদের সবার হাতে হাতুড়ি ছিল। তারা আমার গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে ফেলে। পরে হামলাকারীরা পেছন দিকে হাতুড়ি দিয়ে আঘাত করা শুরু করলে ড্রাইভার গাড়ি চালিয়ে সেই জায়গা দ্রুত ত্যাগ করে। আমরা গাড়িতে অবস্থান করায় আমাদের কেউ আহত হইনি।

থানায় অভিযোগ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত আমি লিখিত অভিযোগ করিনি। তবে প্রস্তুতি চলছে, দ্রুতই আমি থানায় লিখিত অভিযোগ করব।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, দুপুরের দিকে গোলাম মাওলা রনির গাড়িতে হামলার বিষয়টি আমরা জানতে পেরেছি। উনি লিখিত অভিযোগ করেননি তবে, তিনি আমাদের ফোনে বিস্তারিত জানিয়েছেন। কে বা কারা এই হামলায় জড়িত আমরা বিস্তারিত তদন্ত করছি।

নতুন পে স্কেলের বেতন চলতি মাসেই, ভাতা কবে? 
  • ১৯ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের পর এবার ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমি…
  • ১৯ অক্টোবর ২০২৬
পিইসি-জেএসসি-এসএসসি-এইচএসসির বৃত্তির টাকা পাঠাতে জরুরি নির্…
  • ১৯ অক্টোবর ২০২৬
সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, যুবক আটক
  • ১৯ অক্টোবর ২০২৬
মীনা বাজারে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি, আবেদন ৩১ অক্টোব…
  • ১৯ অক্টোবর ২০২৬
পাবনায় ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত
  • ১৯ অক্টোবর ২০২৬