বাংলাদেশের জলসীমায় এমভি আবদুল্লাহ

১১ মে ২০২৪, ০৪:৪৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ © সংগৃহীত

সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিক নিয়ে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। জানা গেছে সোমবার জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ার বহির্নোঙরে প্রবেশ করবে। শনিবার (১১ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন জাহাজের মালিকপক্ষ কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

তিনি জানান, ৫৬ হাজার টন চুনাপাথর বোঝাই করে গত ২৯ এপ্রিল জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর ত্যাগ করে। গত বৃহস্পতিবার (৯ মে) এটি বঙ্গোপসাগরের জলসীমায় পৌঁছে। কক্সবাজারের কুতুবদিয়ার পণ্য খালাস করে দুইদিন পর চট্টগ্রাম বন্দরে নোঙর করবে জাহাজটি।

এর আগে, গত ১২ মার্চ ভারত মহাসাগরে ২৩ জন নাবিকসহ সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। বড় অংকের মুক্তিপণ দিয়ে ৩৩ দিন পর ১৩ এপ্রিল তাদের উদ্ধার করা হয়। এরপর নানা চড়াই-উৎরাই পেরিয়ে গত ২১ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে আসে জাহাজটি।

এরপর ৩০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাত থেকে দেশের উদ্দেশে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। 

 
গভর্নর হিসেবে ‘ব্যবসায়ী’ নিয়োগ, ৫ বিষয় খেয়াল রাখার পরামর্শ …
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
জুলাই হামলায় অভিযুক্ত আওয়ামীপন্থী শিক্ষকদের নিয়ে কুবি ইউট্য…
  • ২৫ ফেব্রুয়ারি ২০২৬
দেশে অনুভূত ভূকম্পনটি ৫.১ মাত্রার, উৎপত্তিস্থল মিয়ানমার
  • ২৫ ফেব্রুয়ারি ২০২৬
৪৭ জন নির্বাচিত ও ১৫ জন মনোনীত সদস্য নিয়ে শিবিরের কেন্দ্রীয়…
  • ২৫ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীতে ভূমিকম্প অনুভূত
  • ২৫ ফেব্রুয়ারি ২০২৬