সব বিভাগে শিলাবৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

০৯ মে ২০২৪, ১১:১০ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
আজ দেশের বিভিন্ন স্থান দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে

আজ দেশের বিভিন্ন স্থান দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে © প্রতীকী ছবি

বৃষ্টির সঙ্গে দেশের বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার (৯ মে) কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (৮ মে) সন্ধ্যা থাকে আবহাওয়ার পূর্বাভাসের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে- আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও দমকা হাওয়া ও শিলাবৃষ্টি হতে পারে। কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে সব বিভাগের ওপর দিয়ে।

আরো পড়ুন: বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট-শপিংমল বন্ধ

আরেক বিজ্ঞপ্তিতে কালবৈশাখী ঝড়ের সতর্কতার কথা জানি বলা হয়েছে, বুধবার বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা,  রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে দমকা কিংবা ঝড়ো হাওয়া বইতে পারে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
close