দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত শিক্ষার্থীও মারা গেছেন

১৪ এপ্রিল ২০২৪, ১০:৩৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
মিলন আহমেদ

মিলন আহমেদ © সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত মিলন আহমেদ (১৮) নামে আরও এক তরুণ মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনাটিতে প্রাণ গেছে মোট চারজনের। রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিলনের মৃত্যু হয়।

নিহত অন্যরা হলেন– জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), একই গ্রামের জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) ও বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মিনারাই গ্রামের রাজু আহমদের ছেলে রেদওয়ান আহমদ ফুয়াদ (১৮)। ফুয়াদ বিয়ানীবাজার সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন। 

নিহত মিলন জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের সোবহান আলীর ছেলে। তিনি জকিগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তেন।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেলে করে আদিল হোসাইন, জাকারিয়া আহমদ ও মিলন আহমেদ ঘুরতে বেরিয়েছিলেন। তারা বেপরোয়া গতিতে শুক্রবার রাত ১২টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় পৌঁছান। এ সময় বিপরীত দিক থেকে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেলই তীব্র গতিতে চালানো হচ্ছিল। বিপরীত দিকের মোটরসাইকেলে ছিলেন রেদওয়ান আহমদ ফুয়াদ।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে আদিল হোসাইন ও জাকারিয়া আহমদকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পর রেদওয়ান আহমদ ফুয়াদ মারা যান। মিলন আহমদকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি করেন স্বজনরা। 

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে ওই তরুণের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মহেশখালীর আফজলিয়া পাড়া ব্রিজে টোল বসানোর সিদ্ধান্তের প্রতিব…
  • ৩১ মার্চ ২০২৬
মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence