সাজেকে পানির সংকট, বিপাকে পর্যটকরা

১৪ এপ্রিল ২০২৪, ০৪:৩৫ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
সাজেকে পানির সংকট

সাজেকে পানির সংকট © ফাইল ফটো

রাঙামাটির সাজেক ভ্যালির রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠানে পানির সংকট দেখা দিয়েছে।গতকাল শনিবার বিকেল থেকে এই সংকট তৈরি হলেও রোববার (১৪ এপ্রিল) তা আরও তীব্র হয়েছে। এই অবস্থায় বিপাকে পড়েছেন ঘুরতে আসা পর্যটকরা।

সাজেক কটেজ মালিক সমিতি জানিয়েছে, ঈদ ও বাংলা নববর্ষের লম্বা বন্ধের কারণে মেঘের রাজ্য সাজেক এখন পর্যটকে ঠাসা। এই বাড়তি পর্যটকের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। ইতোমধ্যে রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠানে দেখা দিয়েছে পানি সংকট। 

সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, সাজেক কটেজ থেকে ৫ কিলোমিটার দূর সিজক ছড়া থেকে পানি সংগ্রহ করা হয়। ঈদের টানা ছুটিতে পর্যটকের চাপ বাড়ায় এবং শুষ্ক মৌসুমে ছড়ায় পানি শুকিয়ে যাওয়ায় পানির সংকট দেখা দিয়েছে। আজ থেকে পর্যটকদের পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য বলা হচ্ছে।

তিনি আরও জানান, আজ সকালে যেসব পর্যটক রুম বুকিং ছাড়া সাজেক এসেছিলো তাদের অনেকেই বিকেলে ফিরে গেছেন। আবার এর মধ্যে বিকেলে যারা রুম বুকিং ছাড়া এসেছেন তাদের মধ্যে অনেকে রুম না পেয়ে বিভিন্ন বাসা বাড়িতে থাকতে হয়েছে। বিপুল পর্যটক আসায় পানির সংকট আরও বৃদ্ধি পায়। বৃষ্টি না হলে এই সংকট সহজেই কমবে না।

পানি সরবরাহের প্রতিনিধি গুলো চাকমা জানান, পর্যটক থাকলে প্রতিদিন ১৬০ থেকে ১৭০ গাড়ির পানির প্রয়োজন পরে। তবে ছড়ায় পানি শুকিয়ে যাওয়ায় রোববার (১৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র ৬০ গাড়ি পানি সরবরাহ করা গেছে।

পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির মাদকবিরোধী অভিযান
  • ২০ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর!
  • ২০ অক্টোবর ২০২৬
প্যারিসের দাঙ্গায় মেসির আর্মব্যান্ড ‍ও সই করা জার্সি চুরি 
  • ২০ অক্টোবর ২০২৬
হোটেল সোনারগাঁও নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আবেদন…
  • ২০ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির অগ্রগতি জানালেন মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচ…
  • ২০ অক্টোবর ২০২৬
করপোরেট ব্যাংকিং বিভাগে নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক, আব…
  • ২০ অক্টোবর ২০২৬