সেপটিক ট্যাংকে পড়ে এক পরিবারের দুজনসহ নিহত ৩

১৪ এপ্রিল ২০২৪, ০২:২৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
মরদেহ উদ্ধার করা হচ্ছে

মরদেহ উদ্ধার করা হচ্ছে © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেপটিক ট্যাংকে পড়ে একই পরিবারের দু'জনসজ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রোববার উপজেলার গুনিয়াউক গুটমা গ্রামের  স্বপ্না মার্কেটে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কৃষ্ণ নগরের ফজলুল হকের ছেলে আলম মিয়া ও শফিক মিয়া। অপর নিহতের নাম জানা যায়নি। তবে তার বাড়িও মাধবপুর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুটমা বাজারের পাশে আহাদ আলীর স্ত্রীর নামে স্বপ্না মার্কেট নির্মাণ করা হচ্ছে। তিন মাস ধরে নির্মাণকাজ চলমান। আজ রোববার দুপুর ১২টার দিকে মার্কেটে কাজ করতে আসেন কয়েকজন শ্রমিক। নির্মাণাধীন মার্কেটের সেপটিক ট্যাংকের কাঠের মাচাল খুলতে সেপটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করেন তিন শ্রমিক। পরে তাদের কোনো শব্দ না পেয়ে স্থানীয়রা গিয়ে দেখতে পান সবাই ভেতরে অচেতন অবস্থায় পড়ে আছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিমাংশু রঞ্জন সিংহ জানান, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসের কারণে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, ধরণা করছি গ্যাসের কারণে এমন হয়েছে। তবে এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ট্যাগ: মৃত্যু
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬