বাঙালি জাতি আলোর দিশারী: তাপস

১৪ এপ্রিল ২০২৪, ০১:২৫ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস © ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, সারাবিশ্বে বাঙালি জাতিই একমাত্র জাতি, যারা নতুন সূর্যোদয়কে বরণের মাধ্যমে নতুন বর্ষবরণ করে থাকে। তাই বাঙালি জাতি আলোর দিশারী।

রবিবার (১৪ এপ্রিল) সকালে নগর ভবন প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত 'বর্ষবরণ উৎসব-১৪৩১ বঙ্গাব্দ' এ ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ মন্তব্য করেন।  

মেয়র বলেন, পৃথিবীর অধিকাংশ দেশ রাতের বেলা ১২টা ১ মিনিটে নতুন বছরকে বরণ করে নেয়। আমরাই একমাত্র জাতি যারা নতুন সূর্যোদয়কে বরণের মাধ্যমে বর্ষবরণ করে থাকি।

অনুষ্ঠানে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আগত সকলের মাঝে পান্তা-ইলিশের পাশাপাশি আলু, ডাল, লইট্টা শুটকি, বেগুন, শিম, কলা, ধনিয়া পাতা, টমেটো, চ্যাপা শুটকি, সরিষা, পেঁয়াজ ভর্তাসহ মোট ২০ ধরনের ভর্তা পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ড. আওলাদ হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, করপোরেশনের সচিব আকরামুজ্জামান ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
বিমানবাহিনীতে দুই ক্যাটাগরির পদে চাকরি, আবেদন ৫ থেকে ১১ এপ্…
  • ২৯ মার্চ ২০২৬
ভোলায় তরমুজের বাজারে ধস, দিশেহারা চাষি-ব্যবসায়ী
  • ২৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে রামুতে পাহাড় কাটার মহোৎসব, জড়িত প্রভাবশালীরা
  • ২৯ মার্চ ২০২৬
১৫ দিন ধরে উপাচার্য নেই পাবিপ্রবিতে, নিজস্ব ক্যাম্পাস থেকে …
  • ২৯ মার্চ ২০২৬
৬ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী হচ্ছেন য…
  • ২৯ মার্চ ২০২৬
রামেক হাসপাতালে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence