সোমালিয়ান জলদস্যুদের কোনো মুক্তিপণ দেওয়া হয়নি, দাবি মন্ত্রীর

১৪ এপ্রিল ২০২৪, ১২:২৩ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
নৌপরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

নৌপরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। © সংগৃহীত

বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ ও জিম্মি ২৩ নাবিকের মুক্তিতে সোমালিয়ান জলদস্যুদের কোনো মুক্তিপণ দেওয়া হয়নি বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মুক্তিপণের বিষয়ে যে ছবি দেখানো হচ্ছে সেটা সম্পর্কে আমরা কিছু জানি না।  এমনকি এর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি আরও বলেন, এত অল্প সময়ের মধ্যে এই ধরনের কাজ করা খুবই কঠিন। মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাই মিলে একসঙ্গে কাজ করেছি। 

মন্ত্রী বলেন, বাংলা নববর্ষের প্রথম দিনে নাবিক উদ্ধারে নতুন মাত্রা যুক্ত হয়েছে। আমরা চেয়েছিলাম ঈদের আগেই উদ্ধার করতে, সেই আলোকে কাজ করেছিলাম। জলদস্যুরা যে সর্বশক্তিমান এমন কোনো কথা নেই।  

জাহাজটির মালিকপক্ষ করিম স্টিল রি-রোলিং মিলসের (কেএসআরএম) মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম নাবিকদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জাহাজটিতে থাকা ২৩ নাবিক মুক্তির পর কাছের বন্দরের উদ্দেশে জাহাজটি নিয়ে রওনা দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হবে।

মুক্তিপণের অর্থ পাওয়ার পর ‘এমভি আব্দুল্লাহ’কে ছেড়ে দিয়েছে জলদস্যুরা- এমন খবর প্রচার হয়েছে ইতোমধ্যে।

এর আগে,গত ১২ মার্চ কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাওয়ার সময় ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস‍্যুদের কবলে পড়ে  ‘এমভি আবদুল্লাহ’। ২৩ নাবিকসহ বাংলাদেশের পতাকাবাহী জাহাজটিকে জিম্মি করে নিয়ে যায় দস্যুরা। হেত ১ মাস ধরে মোজাম্বিকের কাছাকাছি অবস্থান করছিল জাহাজটি।

 
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
close