পহেলা বৈশাখে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে র‌্যাব: ডিজি

১৩ এপ্রিল ২০২৪, ০২:৩৭ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM
র‌্যাবের ডিজি এম খুরশীদ হোসেন

র‌্যাবের ডিজি এম খুরশীদ হোসেন © ফাইল ছবি

পহেলা বৈশাখকে কেন্দ্র করে প্রত্যেক বছরের ন্যায় এবারও র‍্যাব সারাদেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে বলে জানিয়েছেন মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। শনিবার (১৩ এপ্রিল) রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

র‌্যাব ডিজি বলেন, বর্ষবরণের অনুষ্ঠানকে কেন্দ্র করে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। যেকোনো ধরনের নাশকতা-হামলা মোকাবিলায় ঢাকাসহ সারাদেশে প্রস্তুত থাকবে র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স ও স্পেশাল কমান্ডো টিম।

তিনি বলেন, এই দেশে সব ধর্মের সকল বর্ণের মানুষ যাতে সকল উৎসব সুষ্ঠুভাবে নির্বিঘ্নে উদযাপন করতে পারেন সেজন্য র‍্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে সর্বদা সজাগ রয়েছে। নববর্ষের অনুষ্ঠান শেষে না হওয়া পর্যন্ত র‍্যাবের ব্যাটালিয়নগুলো নিজ নিজ এলাকায় নিরাপত্তা বৃদ্ধি ও টহল জোরদার করেছে।

নিরাপত্ত ব্যবস্থার কথা জানিয়ে তিনি বলেন, নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর টিএসসি শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, রমনা বটমূল, পূর্বাচল ৩০০ ফিটসহ যেসব এলাকায় মানুষের সমাগম হবে সেখানে পেট্রলসহ সুইপিং করা হবে। এসব এলাকায় আমাদের গোয়েন্দা টিম সার্বিক নজরদারি অব্যাহত রেখেছে।

 
ট্যাগ: জাতীয়
প্যারিসের দাঙ্গায় মেসির আর্মব্যান্ড ‍ও সই করা জার্সি চুরি 
  • ২০ অক্টোবর ২০২৬
হোটেল সোনারগাঁও নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আবেদন…
  • ২০ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির অগ্রগতি জানালেন মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচ…
  • ২০ অক্টোবর ২০২৬
করপোরেট ব্যাংকিং বিভাগে নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক, আব…
  • ২০ অক্টোবর ২০২৬
বাংলা-ইংরেজি-সাধারণ জ্ঞানের জন্য কী পড়বেন, কোন বই পড়বেন?
  • ২০ অক্টোবর ২০২৬
ফিদেল কাস্ত্রোর ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল…
  • ২০ অক্টোবর ২০২৬